মানি লন্ডারিং মামলায় ৮ দিনের রিমান্ডে সাহেদ

১১ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সিআইডির করা মামলায় রিজেন্টের চেয়ারম্যান সাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর হাকিম আদলত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই আদেশ দেয় আদালত।

এ ছাড়া, উত্তরা পশ্চিম থানার প্রতারণার ৭ মামলায় সাহেদ করিমকে গ্রেফতার দেখানো হয়। উত্তরা পশ্চিম থানার এসআই জালালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ আগস্ট করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ৩ কোটি ১১ লাখ টাকা হাতিয়ে নেয়া ও প্রতারণা ও জালিয়াতি করে ৭ কোটি ৯০ লাখ টাকা নেওয়ার প্রমাণ পাওয়ায় উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন সিআইডির পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে ঢাকায় আনা হয়। মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে ১৪ জুলাই গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর