প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনার সংক্রমণ। ব্রাজিলে এ পর্যন্ত ৪০ লাখ ছাড়িয়েছে করোনা শনাক্তের সংখ্যা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য সন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৩ হাজার ৭৭৩ জনের করোনা শনাক্ত করা হয়েছেন। একইসময়ে ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩৪ জনের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যা মতে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ব্রাজিলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৪৬ হাজার ১৫০ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৪ হাজার ৭২৯ জনে।
বিশ্বে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোও।তবে করোনার প্রাদুর্ভাবের প্রথম থেকেই তিনি লকডাউন বা নিষেধাজ্ঞার বিপক্ষে অবস্থান নিয়েছেন।
বার্তাবাজার/অমি