প্রাণঘাতী করোনার থাবা থেকে মুক্তি পেল না মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। গত ১ মাস ধরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে অংশ নেয়া বেশ কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দিয়েছে। এদের মধ্যে এক ট্রেনার করোনা পরীক্ষায় পজিটিভও হয়েছেন। এ কারণে বাড়তি সতর্কতা হিসেবে ক্রিকেটারদের অনুশীলন ৩দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
২১শে সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা। ট্রেনারের করোনা ধরা পড়ার বিষয়টি জাতীয় দলের অনুশীলনে প্রভাব ফেলবে না বলেই মনে করেন বিসিবি সিইও।
ঈদের আগে থেকেই ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা। একমাস একক অনুশীলনের পর গত সপ্তাহ থেকে জুটি বেঁধে অনুশীলন শুরু করেছেন মুশফিক-তামিমরা।
বার্তাবাজার/কে.জে.পি