যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কুটনীতিক এম শহিদুল ইসলাম নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি ঢাকায় বিমসটেক সদরদফতরে মহাসচিবের দায়িত্বে ছিলেন। বর্তমান রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহিদুল ইসলাম এর আগে দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের সকল আনুষ্ঠানিকতার পর এ বছরের শেষদিকে তিনি ওয়াশিংটনে দায়িত্ব নেবেন বলে সূত্র জানিয়েছে।
বার্তাবাজার/অমি