মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা ভুক্ত দেশের তালিকায় রয়েছে ৯টি দেশ। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। করোনার সংক্রমণ ঠেকাতে এসব দেশ থেকে মালয়েশিয়ায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
নিষেধাজ্ঞার নতুন তালিকায় রয়েছে- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব, রাশিয়া এবং বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারতকেও আলাদা একটি নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করেছে মালয়েশিয়া।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুধু কাজের জন্য বা পর্যটকরাই নয় যাদের মালয়েশিয়ার নাগরিকত্ব রয়েছে তারাও এসব দেশ থেকে ফিরতে পারবে না। আগামী ৭ই সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
দেশটির সরকার জানিয়েছে, যেসব দেশে দেড় লাখের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছে সেসব দেশকেই এই নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি