দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ২ জন হলেন- প্রধান আসামি আসাদুল ইসলাম ও সন্দেহজনক জাহাঙ্গীর আলম।
ওসি জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ৪টার দিকে দিনাজপুরের হাকিমপুরের কালিগঞ্জের সীমান্তে বোনের বাড়ি থেকে আসাদুলকে র্যাব-১৩ ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে। এছাড়াও অন্য অভিযানে জাহাঙ্গীরকে আটক করে র্যাব। পরে তাদের রাতেই র্যাব-১৩ এর হেডকোয়ার্টার রংপুরে নিয়ে যাওয়া হয়।
বার্তাবাজার/কে.জে.পি