রাজশাহীতে আরও ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃৃহস্পতিবার দুটি পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে শনাক্ত হয়েছেন ৫১ জন এবং রামেক হাসপাতালে ৯ জন।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীতে থাকা ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নয়টি নমুনার করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। এদের মধ্যে একজন রামেক হাসপাতালের রোগী। আর তিনজন হাসপাতালের কর্মী। অন্য চারজনের বাড়ি নগরীর বিভিন্ন এলাকায়।
অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জে জেলার ১৩ জন, জয়পুরহাট জেলার ২ জন, এবং নওগাঁ জেলার ২০ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
দুই ল্যাবে রাজশাহীর নতুন ২৫ জন শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ৬৩৭ জন। এর মধ্যে ৩ হাজার ২৭০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪২ জন।
চাঁপাইনবাবগঞ্জে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৭১৭ জন। এ জেলায় এরিমধ্যে সুস্থ হয়েছেন ৫৫১ জন। মারা গেছেন ১২ জন। নওগাঁ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ১৭৬ জন। নওগাঁ জেলায় এক হাজার ৩৫ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ১৭ জন। আর জয়পুরহাট জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯৬১ জন। এ জয়পুরহাট জেলায় ২২৯ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন পাঁচজন।
বার্তা বাজার / ডি.এস