বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, সাকিব আল হাসানের করোনা টেস্ট বাধ্যতামূলক নয়।
কেননা তিনি যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা এসেছেন, এবং সেথানে থেকে তিনি করোনা টেস্ট দিয়েই বিমানে উঠেছেন এবং সেটা মাত্র দুদিন আগেই।
দেশে ফেরার পর সাকিবের করোনা টেস্টে বাধ্যবাধকতা ছিল না। শুধু আইসোলেশনে থাকলেই চলবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। যার কারণে করোনা টেস্ট করাতেই হলো।
চলতি মাসের ৫ তারিখ থেকে বিকেএসপিতে একান্ত নিবিড় অনুশীলন করবেন সাকিব। তবে তার আগে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারের। তাহলেই বিকেএসপিতে প্রবেশের অনুমতি পাবেন।
কেএস/বার্তাবাজার