‘দুই আর দুই পাঁচ’ বলছেন শাহেদ

আবারো ৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদেকে। গতকাল(বৃহস্পতিবার) ১১ কোটি টাকা অর্থপাচার মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

অন্যদিকে, তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে আসামিপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে দেন এবং তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসময় শাহেদের আইনজীবী আদালতকে বলেন, ‘ইয়োর অনার আমি তাকে (শাহেদকে) জিজ্ঞেস করলাম দুই আর দুই কত হয়? সে বললো পাঁচ! এর থেকে বুঝা যায়, এতদিন রিমান্ডে থাকতে থাকতে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। মাই লর্ড, সে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে!’ এ কথা বলার সাথে সাথে শাহেদ তার আইনজীবীর দিকে তাকিয়ে একটু অস্বাভাবিক আচরণ করে। ঠোঁট বাকিয়ে, দু’হাত জোড় করে ক্ষমা চায়! কিন্তু তাতেও কোন কাজ হয়নি। শুনানি শেষে আদালত শাহেদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর