চলতি আইপিএলে থাকছে না কোন বাংলাদেশি ক্রিকেটার। তবে একটা সুযোগ আসতে পারে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ইংলিশ পেসার হ্যারি গার্নে কাঁধের চোটে ছিটকে পড়েছেন। তার জায়গায় বিকল্প হিসেবে শেষ মুহূর্তে আইপিএলে ঢুকে যেতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে মোস্তাফিজের নামটি জোরেসোরে উচ্চারিত হচ্ছে। কেননা সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে এবারের আইপিএল। স্বাভাবিকভাবে সেখানকার উইকেটে বাড়তি সুবিধা পান স্পিনাররা। তবে পেসারদের মধ্যে মোস্তাফিজের সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। কারণ তার বড় অস্ত্রই হলো স্লো-কাটার।
যার ফলে বাংলাদেশি পেসারের কথা আসছে আলোচনায়। শুধু কাটারের জন্য নয়, আরও কয়েকটি কারণে এবারের আইপিএলে সুযোগ মিলতে পারে মোস্তাফিজের। তার যে আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে।
কেএস/বার্তাবাজার