৫ সন্তানকে হত্যা করে ছোট সন্তানকে নিয়ে ট্রেনের নিচে লাফ দিলেন মা

জার্মানিতে একটি অ্যাপার্টমেন্ট থেকে ৫ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরও এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ দেশটির পশ্চিমাঞ্চলীয় সোলিনজেন শহর থেকে এ মরদেহ উদ্ধার করে।

জার্মানিরর গণমাধ্যম বিল্ড প্রতিবেদনে জানায়, শিশুদের দাদী পুলিশকে ফোন করে জানান, তার নাতনি (২৭) নিজের ৫ শিশুকে হত্যা করেছেন এবং আরও এক শিশুসহ বাসার বাইরে বেরিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক, দুই, তিন, ছয় ও আট বছর বয়সী ৫ শিশুর মরদেহ উদ্ধার করে। পরে ওই মা সোলিনজেনের কাছে ডুসেলসর্ফের রেলস্টেশনে একটি ট্রেনের নিচে লাফিয়ে পড়েন। তবে তাদের ২জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিল্ড। এছাড়াও ওই নারীর বাসায় ১১ বছর বয়সী আরও এক ছেলে সন্তানকে অক্ষত পাওয়া গেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর