অটো রাইস মিলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফরিদপুরের বোয়ালমারীর সোতাশী এলাকায় অবস্থিত অটো রাইস মিল ‘বিকাশ এগ্রো ফুড লিমিটেড’ এর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী শাখা।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিকাশ এগ্রো ফুড লিমিটেডের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।জানা যায়, চলতি বছর মিলটির বিরুদ্ধে খাওয়ার অনুপযোগী নিম্নমানের চাল আমদানি করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মিলটিতে অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ ১৪০ টন চাল জব্দ করে। এছাড়া মিলটির ছাই এবং বর্জ্যের কারণে পার্শ্ববর্তী বারাশিয়া নদীর পানি দূষিত হয়ে ব্যবহার অনুপযোগী ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্থ হওয়া এবং পরিবেশ দূষণের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর