ওয়াহিদাকে উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলকারীরা ইউএনও’র পরিচিত নন বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে জনপ্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, অবস্থার আরেকটু উন্নতি হলে তাকে রাত ৯টার দিকে একটা অস্ত্রোপচারে নেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার জন্য বেস্ট ট্রিটমেন্ট নিশ্চিত করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর