লালমনিরহাটে চাঁদা না দেয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে মোজাহারুল ইসলাম ও মঞ্জুরুল আলম নামে ২ ভাইয়ের বিরুদ্ধে।
ঠিকাদার আলমগীর হোসেন রন্টুর অভিযোগ, হাতীবান্ধা মেডিকেল মোড়ের দইখাওয়া মোড় থেকে দইখাওয়া আর্দশ কলেজ পর্যন্ত প্রায় ১০ কিলো মিটার সড়ক সম্প্রসারণের কাজে চাঁদার দাবি করেন মোজাহারুল। বৃহস্পতিবার তার বাড়ির সামনে সড়কে কাজ করতে গেলে ভাই মঞ্জুরুল ইসলামসহ শ্রমিকদের বাধা দেয়। পরে বাধা উপেক্ষা করে কাজ করতে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার নুর এ এলাহী ও ম্যানেজার আব্দুর সালামকে মারধর করেন অভিযুক্তরা।
মারধর করার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোজাহারুল ইসলাম জানান, তিনি তাদের উদ্ধার করেছেন, মারধর করেন নি।ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছেন হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন ও হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।
কেএস/বার্তাবাজার