টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২২) নামের এক চালক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আনালিয়াবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়।নিহত চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রশিদনগরের তরকিুল ইসলামের ছেলে। আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়বুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ি নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী ট্রাকের চালক নয়ন মিয়া নিহত হন। ট্রাক দুটি থানা হেফাজতে রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর