১৪ সেপ্টেম্বর ইতালিতে খুলে দেয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

ইতালিতে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার কারণে দীর্ঘদিন ধরেই সেখানকার সব স্কুল বন্ধ রাখা হয়েছে। তবে স্কুল খুলে দেওয়া হলেও সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে।

প্রধানমন্ত্রী কন্তে জানিয়েছেন, সেপ্টেম্বরে নিরাপদে স্কুলগুলো পুনরায় চালু করতে সরকার অতিরিক্ত ১ বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে।

শিক্ষামন্ত্রী অ্যাজোলিনা বলেন, এই অর্থ শুধুমাত্র করোনাভাইরাসকে মোকাবিলা করতে নয় বরং আমরা ভিন্ন আঙ্গিকের স্কুল নিয়ে স্বপ্ন দেখছি, যেখানে উন্নয়নের জন্য অর্থ ব্যয় হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর