বার্সেলোনা ছাড়ছেন না মেসি

লিও মেসির বার্সা ছাড়ার গুঞ্জনে কেঁপে উঠেছিল বিশ্ব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। মেসির বার্সা ছাড়ার ব্যুরো ফ্যাক্স পাঠানোর পরই তাকে পাবার স্বপ্নে বিভোর ছিল নামীদামী সকল ক্লাবই। কিন্তু, মেসির বাবা ইঙ্গিত দিলেন বার্সেলোনাতেই থাকছেন মেসি।

মেসির বার্সা ছাড়ার গুঞ্জনের পর থেকেই একের পর এক তথ্য বেরিয়ে আসছিল, আসছিল গুঞ্জন গুজবও। বার্সেলোনা বোর্ড তাকে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ ছাড়া ছাড়বেন না, ম্যান সিটি এবং পিএসজি সেই পরিমাণ অর্থ দিতেও প্রস্তুত, কিংবা জার্মান ক্লাব স্টুটগার্টের ফান্ড রাইজিং সকল গুজবেই ছিল ক্রীড়া মাধ্যমে একেকটা এটম বোম্ব। ঘর ছেড়ে বার্সেলোনা বোর্ড ঘেরাও করে প্রতিবাদও করেছিলেন সমর্থকেরা।

কিন্তু অবশেষে বার্সেলোনাতেই থাকছেন মেসি এমনই ইঙ্গিত দিলেন তার বাবা হোর্হে মেসি। হোর্হে মেসি জানান বার্সা বোর্ডের সাথে সমঝোতা হয়েছে ২০২১ এর সামার পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকছেন মেসি।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় বারবার জানিয়েছেন তিনি কিছুই জানেন না। তবে বার্সা বোর্ডের সাথে আলোচনা শেষে তিনি মেসির থেকে যাওয়ার ব্যাপারে জোর দিয়েছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর