পরিবেশ দূষণের অভিযোগে ঢাকার তুরাগের আরকে পাওয়ার ব্যাটারী কারখানাকে ১০ লক্ষ টাকা জরিমানা ও উৎপাদন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের ভ্রাম্যামাণ আদালত এ জরিমানা করেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব ও সহকারী পরিচালক খালিদ ইবনে সাদিক এবং পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিদর্শক মোঃ মির্জা আসাদুল কিবরীয়া।
পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ঝুঁকিপূর্ণ বর্জ্য দ্বারা পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে অভিযান আরো জোরদার করা হবে।
বার্তা বাজার / ডি.এস