সেলফি তুলতে গিয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

কোন জায়গায় ঘুরতে হুটহাট বের হয়ে যাওয়া নেশা ছিল ভারতের সাবেক রঞ্জি ক্রিকেটার শিখর গাওলির। কিন্তু মঙ্গলবার তার এই শখই হলো জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ।

পাহাড়ে ট্র্যাকিং করতে গিয়ে ২৫০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন ৪৫ বছর বয়সি এ ভারতীয় ক্রিকেটার। মহারাষ্ট্র দলের হয়ে রঞ্জি ট্রফিতে মাত্র দুটি ম্যাচ মাঠে নামেন শিখর। মৃত্যুবরণ করার আগে মহারাষ্ট্র রঞ্জি দলের ফিটনেস ট্রেইনারের দায়িত্ব পালন করতেন তিনি।

ইন্সপেক্টর অশোক বলেন, ‘আমরা এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে ফাইল করেছি। শিখরের সঙ্গে যারা ছিলেন তারা জানিয়েছেন, সেলফি তুলতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের পর আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করব।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর