পঞ্চগড়ে যমুনা ইলেট্রনিক্সের ধাক্কামারা শাখার উদ্বোধন

পঞ্চগড়ে যমুনা ইলেকট্রনিক্সের ধাক্কামারা শাখার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার( বিকেলে পৌর এলাকার ধাক্কামারা নতুন এ শো-রুমের উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের পঞ্চগড় ও ধাক্কামারা শাখার শো-রুমের কর্ণধার ও জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দিপু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক ,পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল,ধাককামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব, যমুনা ইলেকট্রনিক্সের অন্যতম কর্ণধার মিজানুর রহমান প্রমুখ।

শো-রুমের কর্ণধার ও জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দিপু জানান,নতুন আঙ্গিকে সাজানো এ শো-রুমে থাকছে তিন মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও সর্বোচ্চ ১২ মাসের কিস্তি পরিশোধ করার সুবিধা। এছাড়াও যমুনা ব্রেন্ডের বিভিন্ন মডেলের টিভি, এসি, রেফ্রিজারেটর, ব্রেন্ডার, আয়রন মেশিন, প্রেসার কুকার সহ বিভিন্ন ধরনের পন্য ক্রেতারা সুলভ মূল্যে কিনতে পারবেন সহজেই। তাছাড়া ওয়ারেন্টিতে কোন ঝামেলা ছাড়াই দ্রুত পন্যর কাঙ্ক্ষিত সেবা মিলবে এ শো-রুমে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর