সম্পত্তি আত্মসাতের অভিযোগে সন্তানদের বিরুদ্ধে বাবার মামলা

চট্টগ্রামে মারধর ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সৈয়দ আনোয়ার হোসেন নামে এক বাবা।

আজ বৃহস্পতিবার(৩ আগস্ট) দুপুরে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মামলাটি করেন তিনি।

মামলা আমলে নিয়ে চকবাজার থানাকে এজাহারভুক্ত হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

ভুক্তভোগী বাবার অভিযোগ, ৩ বছর থেকে প্রবীণ ব্যবসায়ী সৈয়দ আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে সম্পত্তির জন্য নির্যাতন চালিয়ে আসছিল ছেলে মেরিনার সৈয়দ জুনায়েদ হোসেন ও মেয়ে ব্যাংক কর্মকর্তা আজমী নাশীদ তারেক। এক পর্যায়ে বাবার ফ্ল্যাট বাড়িটি লিখে নেয় তারা। এখন বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিতে নিয়মিত নির্যাতন চালিয়ে যাচ্ছে সন্তানেরা। ভুক্তভোগী বাবা-মা ন্যায় বিচারের আশা করছেন এবং সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর