চট্টগ্রামে ছিনতাই চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি ছোরাসহ ৩ ছিনতাই চক্রের সদস্যকে গ্রেফতার করার কথা জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ছিনতাইয়ের পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর স্টেশন রোডে অভিযান চালিয়ে মো. দ্বীন ইসলাম মুন্না (২৭), মো. মনির (৩২) ও মোঃ শাহাদাত হোসেন বাবু (২৮) নামে তিন ছিনতাইকারীকে একটি ছোরা সহ গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে নগরের বাকলিয়া ও কোতোয়ালিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি মহসিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি মহসিন।
বার্তাবাজার/অমি