নাটোর-বগুড়া মহাসড়কের ফোর লেন কাজের উদ্বোধন

দীর্ঘ প্রতিক্ষিত নাটোর-বগুড়া মহাসড়কের ফোর লেন ও সম্প্রসারন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে ফোর লেন কাজের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নাটোর-বগুড়া মহাসড়কের ৬৩ কিলোমিটার ফোর লেনে উর্ন্নিত করতে প্রকল্পে মোট ব্যায় ধরা হয়েছে ৭০৭ কোটি টাকা। প্রকল্পটি ২০২১সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর