পাবনায় তিন কেজি ৩শ’ গ্রাম গাাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা সুজানগর উপজেলা আন্ধারকুটা (মধ্যপাড়া) গ্রামে অভিযোন চালিয়ে মৃত রুস্তম আলী খানের ছেলে মোঃ আশরাফুল আলম (৪২) কে আটক করে র্যাব।
এসময় তার কাছ থেকে ৩কেজি ৩শ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া অত্র এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে পাবনা জেলার সুজানগর থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলিতেছে।
বার্তাবাজার/অমি