ঢাকার সাভারে একটি ভাড়া বাসা থেকে মনির হোসেন (৩৬) নামে এক সেলসম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) সকালে সাভারের আমিনবাজারের জনৈক ইসহাক মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ।
নিহত মনির হোসেন বরিশাল জেলার বিমানবন্দর থানার মৃত হারুনুর রশিদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নিজ ভাড়া বাসার জানালার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় মনির হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুস সবুর খান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তার পরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/অমি