খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজে শিক্ষার্থীদের ভর্তি হতে ভিন্ন ভিন্ন ফি নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। মুসলিম ও অমুসলিম শিক্ষার্থী বিবেচনায় ভিন্ন ফি নেওয়ার ক্ষেত্রে অমুসলিমদের কম ফি ও মুসলিমদের থেকে বেশ ফি নেওয়ার অভিযোগে প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা যায়, গত ১লা সেপ্টেম্বর উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তির এক বিজ্ঞপ্তিতে দেখা যায় মুসলিম শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৭৮০ টাকা ভর্তি ফি ধরা হলেও, অমুসলিমদের জন্য ধরা হচ্ছে ২ হাজার ৭৩০ টাকা। যেখানে মুসলিমদেরকে ৫০ টাকা বেশি ফি দিয়ে ভর্তি হওয়ার নির্দেশ দেয়া হয়।

আবার গত ৮ জানুয়ারি অনার্স ২য় বর্ষের ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতেও দেখা যায় মুসলিমদেরকে প্রতি বিষয়ে ৫০ টাকা বেশি দিয়ে ভর্তির বিজ্ঞপ্তি জানানো হয়। তবে কোনো বিজ্ঞপ্তিতেই ৫০ টাকা কম বেশি নেওয়ার কারণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জানতে আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে সরকারি সুন্দরবন আদর্শ কলেজের টেলিফোন নাম্বারে (৪০১৭২১৯১৫) যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেনি।
বার্তাবাজার/এসজে