লিগ পর্বের ম্যাচে আজ(বৃহস্পতিবার) রাতে মুখোমুখি হবে সাবেক ২ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আর স্পেন। প্রায় ১০ মাস পর মাঠে নামলেও জয়ের প্রত্যাশা জার্মান কোচ জোয়াকিম লো’র। বিপরীতে প্রায় ২ বছর পর একটা তারুণ্য নির্ভর দল নিয়ে মাঠে নামছে লা রোজা।
জার্মানিকে টুর্নামেন্টের ফেভারিট মানলেও দল জয়ের জন্যই খেলবে, বললেন কোচ লুই এনরিক। জার্মানির স্টুটগার্টে ম্যাচটি মাঠে গড়াবে রাত পৌনে একটায়।
কোচ ফার্নান্দো সান্তোস বলেন, এবারের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। ক্রোয়েশিয়া ও সুইডেনের সঙ্গে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা শিরোপা ধরে রাখার পথে কোন ভুল করতে চাই না। ম্যাচ বাই ম্যাচ জিতে এগোতে চাই।
বার্তাবাজার/কে.জে.পি