নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের “দোল ভিটা” নামের ধর্মীয় প্রতিষ্ঠানটি জামাত পন্থী ব্যাক্তির হাতে জিম্মি হতে চলছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এমনটাই দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গুরুদাসপুর এলাকার মোহন সৌরভ ঘোষ নামে এক হিন্দু সম্প্রদায়ের যুবক।
বার্তা বাজারের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হোলো-
‘জামাত, বিনপির দাপটে হিন্দু সম্পদায়ার ধর্মীয় জমি বেদখল..
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাজার সংলগ্ন হিন্দুদের”দোল ভিটা “নামে ধর্মীয় প্রতিষ্ঠানটি জামাত পন্থী ব্যাক্তির হাতে জিম্মি হতে চলছে। বর্তমানে “দোল ভিটা” নামের জায়গাটার উপর স্থাপন করা হচ্ছে গোডাউন, ঐ সম্পদের মূল্য কয়েক কোটি টাকা, ঐ জায়গার উপরে হিন্দু সম্পদায়ের লোকজন পূজা অর্চনা করে থাকেন, জায়গাটি বেদখলের কারণে পূজা অর্চনা বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় হিন্দু সম্পদায়ের ব্যক্তি বর্গ ও সভাপতি হারান চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সাহাসহ আরো অনেকেই ব্যাপার টা নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলার প্রশাসনকে অবগতি করার ফলে কাজ টা সাময়িক ভাবে বন্ধ ছিলো।
আজকে (০৩ সেপ্টেম্বর) আবার তারা কাজ শুরু করেছে, টাকার দাপটে জায়গাটা হারাতে বসেছে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানটি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় এভাবে হিন্দু সম্পদায়ের জমি দখল মেনে নেওয়া যায় না।
স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি নাজিরপুর ইউনিয়নের হিন্দু সম্পদায়ের ব্যাক্তি বর্গ
যাতে করে বেদখল জমিটা উদ্ধার করে নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারে সে বিষয়ে আপনি কার্যকর ভূমিকা গ্রহণ করবেন।’

বার্তাবাজার/কে.জে.পি