বিএনপিই জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, বিপরীতে আওয়ামী লীগ জনআস্থার প্রতীক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (বৃহস্পতিবার) সকালে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সেতু ভবনে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে একথা বলেন।
তিনি বলেন, যাদের রাজনীতির উৎস বন্দুকের নল,জনগণ নয়,তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। অপরদিকে আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগনের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থার সংগঠনে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি নেত্রীর ক্যারিশমা দেশকে দুর্নীতিতে পরপর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল,তার ক্যারিশমায় একুশ আগস্ট ঘটিয়ে জজ মিয়া নাটক তৈরি করেছিল। যারা দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার চেতনাকে ভুলন্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না।
বার্তাবাজার/এসজে