নাইমুল আবরারের মৃত্যু: প্রথম আলোর আনিসুলসহ ৫ জনের জামিন

নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনের জামিন দিয়েছে আদালত। সেই সাথে ৫ জনের মালপত্র ক্রোকের আদেশও প্রত্যাহার করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে, আদালতে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ ও মালপত্র ক্রোকের আদেশ প্রত্যাহার করেন।

জামিন পাওয়া আসামিরা হলেন- আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

এদিকে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) আদালত তাদের পাঁচজনের মালপত্র ক্রোকের নির্দেশ দেন। এছাড়া ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর