সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে ঢাকা আনার এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গতরাত (বুধবার) আনুমানিক আড়াইটার দিকে সরকারি বাসভবনে ইউএনও ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতত জখম করে দুর্বৃত্তরা। প্রথমে তাদেরকে স্থানীয় হাসপাতালে পরে রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিকের আইসিউতে রাখা হয় তাকে।
এ বিষয় ডক্টরস ক্লিনিকের অতিরিক্ত পরিচালক মেরাজুল মুরসালিন জানান, ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বলেন, মই ব্যবহার করে বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে।
বার্তাবাজার/এসজে