এনআইডি জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরীনাকে ২ দিনের জন্য রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাচন কমিশনের দায়ের করা মামলার শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) তাকে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন বিচারক।
এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডা. সাবরিনাকে জাতীয় পরিচয় পত্র জালিয়াতির মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মমিনুল ইসলাম।
পরে আদালত ডা. সাবরিনার উপস্থিতিতে গ্রেফতার দেখানো ও রিমান্ড শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন।
বার্তাবাজার/এসজে