আজ ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। আজ সকাল সকাল রোদ উঠেছে। ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময় পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

তাতে বলা হয়, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আজকের আকাশ আংশিক শেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ দুপুর পর্যন্ত দেশের কোথাও ঝড়বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে নদীবন্দরে কোনো সতর্কতা সংকেতও নেই।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর