সুইজারল্যান্ডের সংসদ নির্বাচনে প্রার্থী বাংলাদেশের আনোয়ার

সুইজারল্যান্ডের আসন্ন সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসাবে প্রার্থী হয়েছেন কুমিল্লার আনোয়ার হোসেন। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তিনি ব্যাসেল সিটি থেকে সিভিপি পার্টির মনোনীত প্রার্থী হিসাবে ভোটে লড়বেন।

আনোয়ার হোসেনের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার ফাতেহপুর গ্রামে। তিনি সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করে ব্যবসা করেন। তার শ্বশুর-শাশুড়ি সুইজারল্যান্ডের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। রাজনৈতিক পরিবারের জামাই হিসেবে আনোয়ার হোসেন নির্বাচন করছেন।

প্রসঙ্গত, পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় ও সমৃদ্ধশালী রাষ্ট্র সুইজারল্যান্ড। ইউরোপের হার্ট হিসেবে খ্যাত এই রাষ্ট্রটিতে প্রতি ৪ বছর অন্তর পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ১১০ জন সংসদ সদস্যের মেজোরোটিতে সরকার গঠিত হয়। ৪টি রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে পর্যায়ক্রমে সরকার পরিচালনার দায়িত্ব পালন করে।

সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো- প্রতি বছর ১ জানুয়ারি রাষ্ট্রপতি পরিবর্তন হয়। চার দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত মন্ত্রী পরিষদের ১ জন সদস্য এক বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর