কক্সবাজারের টেকনাফে নাফ নদীর কিনারা হতে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া আইয়ুবের জোড়া সংলগ্ন এলাকা হতে মাদকের চালানটি জব্দ করা হয়।
২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার হতে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে দমদমিয়া আইয়ুবের জোড়া সংলগ্ন নাফ নদীর কিনারায় অবস্থান নেয় দমদমিয়া বিওপির বিশেষ টহলদল।
এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনা স্থল হতে পাঁচটি বস্তা উদ্ধার করে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের চালানটি পরবর্তীতে আইনী প্রক্রিয়ায় বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তাবাজার/অমি