টেকনাফে আগষ্টে ২৯ কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ, আটক ২২

কক্সবাজারের টেকনাফ সীমান্তে টানা ২২ মাস মাদক বিরোধী অভিযানের পরেও আগষ্ট মাসে স্থল ও নৌ পথে অভিযান চালিয়ে ৯ লাখ ৬৩ হাজার ২৮৩ পিস ইয়াবাসহ বিভিন্ন প্রকার চোরাই পণ্য জব্দ করেছে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এসংক্রান্ত ঘটনায় ৩০টি মামলায় আটক হয়েছে ২২ জন।

২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান প্রেরিত এক বার্তায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছর ১লা আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল টিম সীমান্ত চৌকি ও সড়ক তল্লাশী চৌকিতে অভিযান চালিয়ে ৯ লাখ ৬৩ হাজার ২৮৩ পিস ইয়াবা বড়িসহ ১৮ জন পাচারকারীকে আটক করেছে। তৎমধ্যে মালিকবিহীন ৭ লাখ ৮৪ হাজার ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, ১শ ২৪ বোতল ফেন্সিডেলসহ ১পাচারকারীকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা হয়েছে একটি। এছাড়াও বিভিন্ন প্রকার চোরাচালানসহ ৬টি মামলায় ৩ চোরাকারবারীকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর