ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে বেহাত হওয়ার আগে অ্যাকাউন্টটি থেকে বেশ কয়েকটি টুইটে ক্রিপ্টোকারেন্সি মুদ্রার মাধ্যমে সাহায্য চাওয়া হয়।
হ্যাক হওয়ার বিষ্যটি নিশ্চিত করেছেন টুইটার কর্তৃপক্ষই। তারা জানান, তারা ঘটনাটির ব্যাপারে সতর্ক ছিল। অ্যাকাউন্টটির নিরাপত্তায় তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে গত মাসে বারাক ওবামা, জো বাইডেন ও এলন মাস্কসহ বিশিষ্ট ব্যক্তিদের ১৩০টি টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদির অফিশিয়াল যে কয়টি অ্যাকাউন্ট রয়েছে এর মধ্যে টুইটার অন্যতম। গুরুত্বপূর্ণ বিষয়ে হর হামেশাই টুইট করেন তিনি।
বার্তাবাজার/এসজে