পরিবারের সকল সদস্যসহ করোনায় আক্রান্ত ‘দ্য রক’

এবার প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণের শিকার হয়েছেন ‘দ্য রক’ নামে পরিচিত সাবেক রেসলার ও হলিউড সিনেমার অন্যতম তারকা ডোয়াইন জনসন। তার পরিবারের সকল সদস্যও তার সাথে আক্রান্ত হয়েছেন। গতকাল (বুধবার) তিনি নিজেই ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন বিষয়টি।

১১ মিনিটের একটা ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন। সেখানে তিনি জানান, তার সাথে সাথে স্ত্রী লরেন হাশিয়ান এবং দুই মেয়ে জেসমিন (৪) ও টিয়ানা (২) এ ভাইরাসে আক্রান্ত।

রক বলেন, সব সময়ই পরিবার ও ভালোবাসার মানুষদের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এসেছেন। আশা করেছিলেন, শুধু তারই করোনা পজিটিভ হবে। কিন্তু তা হয়নি। তবে তারা শঙ্কামুক্ত ও ভালো আছেন বলেও উল্লেখ করেন।

এ দিকে চলতি বছরের শীর্ষ পারিশ্রমিকের তালিকায় এক নম্বরে রয়েছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। আগের বছরও একই অবস্থানে ছিলেন অ্যাকশন সিনেমার জনপ্রিয় এ নায়ক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর