ব্যক্তিগত কারণে এবারের আইপিএলে থাকছেন না লাসিথ মালিঙ্গা। আসন্ন আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এ ফাস্ট বোলার। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসারের পরিবর্তে অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মালিঙ্গার না খেলার বিষয়টি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। তারা জানিয়েছে আইপিএল চলাকালীন নিজ পরিবারের সঙ্গে থাকার ব্যাপারে আবেদন করেছেন মালিঙ্গা।
মুম্বাই ইন্ডিয়ান্স বলেছে,’ব্যক্তিগত কারণে চলতি বছরের আইপিএলে না খেলার জন্য অনুরোধ জানিয়েছেন লাসিথ মালিঙ্গা। তাঁর পরিবারের সঙ্গে নিজ দেশেই থাকবেন তিনি।’
কেএস/বার্তাবাজার