সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দুইজনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্ত দুইজন হলেন, তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।
বুধবার এ নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শপথের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।
নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে বিচারপতি তারিক উল হাকিম আগামী ১৯ সেপ্টেম্বর অবসরে যাবেন। সংবিধান অনুযায়ী একজন বিচারপতি ৬৭ বছর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি পদে থাকতে পারেন। সেই হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর বিচারপতি তারিক উল হাকিমের বয়স ৬৭ বছর পূর্ণ হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর তারিক উল হাকিম জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি ও ২০০৪ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ছিলেন। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ও ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।
বার্তা বাজার / ডি.এস