মারা গেলেনে নারী ক্রিকেট দলের সাবেক কোচ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক কোচ ডেভিড ক্যাপেল মা’রা গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) নর্দাম্পটনের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

২০১৮ সালে ব্রেন টিউমার ধরা পড়ে ক্যাপেলের। দুই বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করা ক্যাপেল অবশেষে হার মেনে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও তার ক্লাব নর্থহ্যাম্পটনশায়ার।

ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার ক্যাপেল ২০১৬ সালের অক্টোবরে সালমা-রুমানাদের হেড কোচের দায়িত্ব নেন। কাজ করেন ২০১৮ সালের মে মাস পর্যন্ত। এশিয়া কাপের আগে তার স্থলাভিষিক্ত হন ভারতীয় কোচ অঞ্জু জৈন।

ক্যাপেলের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল থাইল্যান্ড এশিয়া কাপ। কোচিংয়ের শেষটা হয় সাউথ আফ্রিকা সফর দিয়ে। কোচের বিদায়ী সিরিজে জয়হীন থাকে টিম টাইগ্রেস। একরাশ হতাশা নিয়েই শেষ হয় ইংলিশ কোচের বাংলাদেশ অধ্যায়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর