বন্ধু মেসিকে ছেড়ে ‌রোনালদোর সাথে সুয়ারেজ!

একজন পেশাদার ফুটবলারের জীবনটা তো এমনই! কত কিছুই না ঘটে। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদে ছিলেন, বার্সার জার্সি গায়ে কত ম্যাচেই না এই রোনালদোর সঙ্গে লড়াই করেছেন লুইস সুয়ারেজ। ‘বন্ধু’ লিওনেল মেসিকে নিয়ে ‘শত্রু’ রোনালদোর মোকাবেলা করেছেন নিজের সবটুকু দিয়ে।

মাঠের সেই শত্রু’ই কিনা এবার বন্ধু হয়ে যাচ্ছেন সুয়ারেজের। কাতালান ক্লাবটি ছেড়ে এখন রোনালদোর ঘরে বসতি গড়তে যাচ্ছেন উরুগুইয়ান স্ট্রাইকার! জুভেন্টাসের সঙ্গে তার চুক্তি এক প্রকার নিশ্চিত।

সুয়ারেজ জুভেন্টাস যাওয়ার বিষয়ে ইতালিয়ান ট্রান্সফার এক্সপার্ট জিয়ানলুকা ডি মার্জিওর বলেন, ইতিমধ্যে সুয়ারেজ আর জুভেন্টাসের মধ্যে মৌখিক চুক্তি হয়ে গেছে। বকি রয়েছে শুধু আনুষ্ঠানিকতা। বার্সেলোনার সাথে কথা বলে বাকি কাজটাও শেষ করা হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর