নাটোরে চার ক্লিনিককে ৪লাখ ২৫ হাজার টাকা জরিমানা

নাটোরের গুরুদাসপুরে অবৈধ, লাইসেন্সবিহীন ও জীবন বিপন্নকারী ৪টি প্রাইভেট ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিশেষ টিম অভিযানে ক্লিনিকগুলোতে বিভিন্ন ত্রুটি পায়। সপ্তাহ খানেক আগে হাজেরা ক্লিনিকে সিজারিয়ান অপারেশানে প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গুরুদাসপুরের ক্লিনিকগুলোতে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৫২ ধারায় গুরুদাসপুর পৌরসভার চাচকৌড় এলাকার হাজেরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা, আল্পনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা, চলনবিল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও তানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর