ঢাবিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত, ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যলয় প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে সমন্বিতভাবে অসমাপ্ত পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফলাফল প্রকাশের অনুমোদন দিয়েছে। একই সাথে ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ করার সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকসহ অ্যাকাডেমিক পরিষদের তিন শতাধিক সদস্য সংযুক্ত ছিলেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথিত ‘র‌্যাগ ডে’ নামের অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই ভার্চুয়াল সভায়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ‘ইথিক্যাল রিভিউ কমিটি’ গঠন করার সুপারিশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলিক গবেষণা প্রকল্প গ্রহণ ও গবেষণাধর্মী প্রকাশনার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর