বেলকুচিতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে মবুপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হন। তখন কনে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার চাদকরিম গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী (১১) এর সাথে বেলকুচি উপজেলার সালধাইর গ্রামের রিক্সা শ্রমিক (২২) এর বিয়ের আয়োজন চলছিল।

কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় মো. হাফিজ উদ্দিন ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর