চালের দাম বেশি রাখার অপরাধে চট্টগ্রামের লোহাগাড়ায় তিন প্রতিষ্ঠান থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
জানা যায়, উপজেলার পদুয়া তেওয়ারী হাটের নিউ বিসমিল্লাহ অটো রাইস মিল এর মালিক মোঃ জামাল উদ্দিনকে ১৫ হাজার টাকা, মোঃ আইয়ুবের মালিকানাধীন দোকানকে ১৫ হাজার টাকা ও মো: কলিমুল্লার মালকানাধীন দোকানকে ৬ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, চালের দাম বেশি রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পণ্য পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামুলক আইন ২০১০এর ৪(১৪) ধারা মতে তিন চালের আড়তদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে লোহাগাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস