রাস্তা পারাপারের সময় প্রাণ গেল পথচারীর

মেহেরপুরের গাংনী শহরের হাসপাতাল বাজারে রাস্তা পারাপারের সময় অপর দিক থেকে আশা বেপরোয়া গতিতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত পথচারী মেহেরপুর সদর উপজেলার যতারপুর গ্রামের খোদা বক্স এর ছেলে রেজাউল হক (৫৫)। মৃত্যুর আগে সে জেলা পরিষদ সদস্য এবং ঠিকাদার ব্যবসায়ী মোঃ মজিরুল ইসলামের ম্যানেজার হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিসকভার মোটরসাইকেল চালক সাগর আহম্মেদ দ্রুত গতিতে গাংনী থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। উপজেলা বাজারের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছলে পিছন দিক থেকে রেজাউল হককে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করে। সেখানে পৌছলে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর