পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত

পাকিস্তানের সেনা সদস্যদের হাতে নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, বুধবার (২ আগস্ট) জম্মু-কাশ্মীর সীমান্তের রাজৌরি এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে।

চীনা বাহিনীর হামলায় এক সেনা নিহতের ঘটনার পরই ঘটে এ ঘটনা। টাইমস অব ইন্ডিয়া জানায়, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি ভঙ্গ করে কেরি সেক্টরে গুলি চালায়। এতে ওই জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) গুলিতে গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ ঘটনায় পাকিস্তানকেও জবাব দেওয়া হয়েছে। তবে তাদের এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তারা আরও জানায়, গত চার দিনের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে আগস্টের ৩০ তারিখ রাজৌরি জেলার নওশেরা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও নিহত হয়েছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর