ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সেলিম রেজা করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। মঙ্গলবার তিনি করোনা জয় করে কর্মস্থলে ফিরেছেন।
এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। পরে বুধবার দুপুরে তার নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভি ও দৈনিক বণিকবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক নওয়াপাড়া পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়সাল আহমেদ তাকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান।
বার্তা বাজার / ডি.এস