পাবনা-৪ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষদিনে আজ বুধবার বিকেলে প্রার্থীরা তাদের মননোনয়নপত্র জমা দেন।

ছবি: বার্তা বাজার।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস ও বিএনপির দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজাউল করিম নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তাদের সাথে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: বার্তা বাজার।

উল্লেখ্য, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ আসনের উপ-নির্বাাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর